
অপরাধ, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোসলেহ্ উদ্দিন আহমদ।‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় ও গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের ছুটিকালীন সময়ে নগরজুড়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে।ডিএমপি কমিশনার নগরবাসীকে বড় অংকের আর্থিক লেনদেনের ক্ষেত্রে নগদ অর্থ বহন না করে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের আহ্বান জানান। পাশাপাশি প্রয়োজন হলে পুলিশের সহযোগিতা নেওয়ারও পরামর্শ দেন।তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী ও জালনোট চক্র প্রতিরোধে ডিবি ও থানা পুলিশকে বিশেষভাবে সক্রিয় করা হয়েছে। ডিএমপির প্রতিটি থানায় নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে, যাতে জনসাধারণের মতামতের ভিত্তিতে আরও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করা যায়।চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকার বিশাল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা শুধু পুলিশের পক্ষে সম্ভব নয়। আইনশৃঙ্খলার টেকসই উন্নয়ন এবং নিরাপদ নগরী গঠনে নগরবাসীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।তিনি নগরবাসীকে অনুরোধ করে বলেন, এলাকায় কোনো ছিনতাইকারী, কিশোর গ্যাং, মাদক কারবারি বা চাঁদাবাজের তথ্য জানা থাকলে দ্রুত পুলিশকে জানাতে হবে। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে কোনো পুলিশ সদস্য দায়িত্ব পালনে গাফিলতি করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ডিএমপি