রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

অটোচালক পরিচয়ে আন্তর্জাতিক সাইবার ও ভিসা প্রতা”রণা, ৬০ লাখ টাকা আ”ত্মসাৎ

অটোচালক পরিচয়ে আন্তর্জাতিক সাইবার ও ভিসা প্রতা”রণা, ৬০ লাখ টাকা আ”ত্মসাৎ

প্রায় ৬০ লাখ টাকা আত্মসাৎকারী আন্তর্জাতিক সাইবার ও ভিসা প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ব্রাহ্মণবাড়িয়া জেলা।মঙ্গলবার (১৯ মে) পিবিআই ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— নীলফামারীর সৈয়দপুর উপজেলার ডাঙ্গির ছলেয়াপাড়া এলাকার মো. খাইরুল ইসলাম (২৪) এবং বকসাপাড়া এলাকার মো. জাবেদুল ইসলাম (৩৮)।পুলিশ জানিয়েছে, আসামিরা ভিন্ন ভিন্ন পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র চালিয়ে আসছিল। আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।মামলার নথি অনুযায়ী, সরাইল থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে এই চক্রের সন্ধান পাওয়া যায়। ভুক্তভোগী অভিযোগ করেন, কথিত অস্ট্রেলিয়ান নম্বর ব্যবহার করে ইমো অ্যাপে যোগাযোগের মাধ্যমে চাকরি ও ভিসার প্রলোভন দেখিয়ে তাকে প্রতারণা করা হয়।২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত বিভিন্ন ধাপে ভুক্তভোগী ও তার স্বজনদের কাছ থেকে বিকাশের মাধ্যমে প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।পিবিআই জানিয়েছে, চক্রটি প্রযুক্তির অপব্যবহার করে আন্তর্জাতিক প্রতারণার নেটওয়ার্ক গড়ে তুলেছিল। তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়