রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

র‌্যাবকে আরও পেশাদার ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে: ডিজি পলাশ

র‌্যাবকে আরও পেশাদার ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে: ডিজি পলাশ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, রাষ্ট্রীয় শৃঙ্খলা, জননিরাপত্তা ও অপরাধ দমনে র‌্যাবকে আরও পেশাদার এবং যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে।সোমবার (১৮ মে) রাজধানীর র‌্যাব সদরদপ্তরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া প্রধানমন্ত্রীর তথ্য, পলিসি ও স্ট্র্যাটেজি এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।র‌্যাব ডিজি বলেন, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বাহিনীটি দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদকবিরোধী অভিযান, ক্লুলেস মার্ডার রহস্য উদঘাটন, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ডাকাতি, ছিনতাই, মানবপাচার ও অপহরণের মতো গুরুতর অপরাধ দমনে র‌্যাবের সাফল্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবলের সমন্বয়ে র‌্যাবকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকর ও জনবান্ধব বাহিনীতে রূপান্তর করা হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়