রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

বিতর্কের মুখে ফেনী-পঞ্চগড়ের দুই এসপি প্রত্যাহার

বিতর্কের মুখে ফেনী-পঞ্চগড়ের দুই এসপি প্রত্যাহার

ফেনী ও পঞ্চগড় জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পাওয়া দুই কর্মকর্তাকে প্রত্যাহার করেছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর।প্রত্যাহার হওয়া দুই কর্মকর্তা হলেন— ফেনীর এসপি হিসেবে পদায়ন পাওয়া মোহাম্মদ মাহবুব আলম খান এবং পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমান।সোমবার (১১ মে) পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। গত শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুই আদেশে তাদের প্রত্যাহার করা হয়।আদেশে বলা হয়, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মাহবুব আলম খান, যিনি ফেনীর এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত ছিলেন, তাকে ১০ মে’র মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে হবে। অন্য আদেশে পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমানকে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে একই সময়ের মধ্যে সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়।গত ৫ মে দেশের ১২ জেলার পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছিল। এর মধ্যে সিএমপির উপ-কমিশনার মাহবুব আলম খানকে ফেনীর এসপি হিসেবে পদায়নের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।তার বিরুদ্ধে থাকা দুই হত্যা মামলার তথ্য সামনে আসার পর ৭ মে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। রিটে তার নিয়োগ বাতিল, সাময়িক বরখাস্ত এবং নিরপেক্ষ তদন্তের নির্দেশনা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু জনস্বার্থে এ রিট দায়ের করেন।

সর্বশেষ
পাঠক প্রিয়