সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

পূবাইলে চা দোকানি নারীকে নৃ’শং’সভাবে হ’ত্যা: মূল রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

পূবাইলে চা দোকানি নারীকে নৃ’শং’সভাবে হ’ত্যা: মূল রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মেঘডুবি (কড়ইটেক) এলাকায় চা ও পান দোকানি নারী শেফালী বেগম কুলসুম (৪৬) হত্যার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দা ও একটি বাঁশের লাঠি উদ্ধার করে জব্দ করা হয়েছে। গ্রেফতার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।পুলিশ জানায়, শেফালী বেগম কুলসুম পূবাইলের মেঘডুবি এলাকায় নিজ বাসায় থেকে চা-পানের দোকান পরিচালনা করতেন এবং তিনটি কক্ষ ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ২৬ এপ্রিল রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও মুখে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।ঘটনার পর নিহতের মেয়ে ময়না আক্তার স্মৃতি বাদী হয়ে পূবাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।মামলা রুজুর পর পূবাইল থানা পুলিশ তদন্ত শুরু করে। পাশাপাশি পিবিআই গাজীপুর জেলার একটি দল ছায়া তদন্ত চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে শনাক্ত করে। পরে গত ৮ মে দিবাগত রাতে রংপুর জেলার গঙ্গাচড়া থানা এলাকা থেকে মো. কামরুজ্জামান (৩৫), মো. আমজাদ হোসেন (৩০) ও মো. আফজাল (৩৩) নামে তিনজনকে গ্রেফতার করা হয়।পরে মামলাটি পিবিআইয়ের সিডিউলভুক্ত হওয়ায় পিবিআই গাজীপুর জেলা স্বপ্রণোদিত হয়ে তদন্তভার গ্রহণ করে এবং এসআই সঞ্জিত বিশ্বাসকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা এওয়ান (A1) পলিমার ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং নিহতের দোকান থেকে বাকিতে পণ্য নিতেন। পাওনা টাকা নিয়ে তাদের সঙ্গে শেফালী বেগমের বিরোধ সৃষ্টি হয়। পরে তারা ডাকাতির পরিকল্পনা করে।ঘটনার আগের দিন রাতে আসামি মনোয়ার নিহতের দোকানে গিয়ে জানায়, তার এক বান্ধবী আসবে এবং তারা সেখানে সময় কাটাবে। পরিকল্পনা অনুযায়ী পরদিন ফল, পানীয়, বিস্কুট, চানাচুর ও ঘুমের ওষুধ নিয়ে আসে তারা।একপর্যায়ে আসামি কামরুজ্জামান বাঁশের লাঠি দিয়ে শেফালীর মাথায় আঘাত করলে তিনি চিৎকার দেন। পরে মনোয়ার পাশের কক্ষ থেকে একটি দা এনে খাটের ওপর উঠে শেফালীর মুখ, হাত ও পেটে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।হত্যার পর আসামিরা ঘর তল্লাশি করে নগদ ৩ হাজার ২৫০ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। যাওয়ার আগে হত্যায় ব্যবহৃত রক্তমাখা দা বাথরুমে ধুয়ে রেখে যায় তারা।গত ৯ মে গ্রেফতার আসামি কামরুজ্জামান ও আমজাদ হোসেন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অপর আসামি আফজাল হোসেনকে আদালতে হাজির করা হলে তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়