রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্যে ক্ষোভ জুলাইযোদ্ধার

প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্যে ক্ষোভ জুলাইযোদ্ধার

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বক্তব্য ও আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও জুলাইযোদ্ধা নাফসিন মেহনাজ আজিরিন। তিনি বলেছেন, শিক্ষামন্ত্রীকে দেখলে তার কাছে খুব ‘উগ্র’ মনে হয় এবং তার ভাষা ও আচরণ আরও উন্নত হওয়া উচিত।বৃহস্পতিবার (৭ মে) এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন মেহনাজ। তিনি বলেন, “এহছানুল হক মিলনের আচার-আচরণ এমন যে, তিনি নিজেকে একাই সঠিক মনে করেন আর বাকিদের চিটার-বাটপার ভাবেন। কিন্তু তার অনেক আচরণই উগ্রবাদী আচরণের মতো।”শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক এক বক্তব্যের সমালোচনা করে মেহনাজ বলেন, “প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে বেশি স্বাধীনতা দিলে জঙ্গি তৈরি হবে— এমন মন্তব্য আসলে শিক্ষার্থীদের নয়, বরং শিক্ষামন্ত্রীর নিজের শিক্ষার প্রশ্ন তোলে।”তিনি আরও বলেন, “১৮ তারিখে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে না নামত, তাহলে পরিস্থিতি কোথায় যেত সেটা আগে ভাবা উচিত।”মেহনাজের দাবি, কোনো ব্যক্তির কর্মকাণ্ড দিয়ে পুরো শিক্ষাপ্রতিষ্ঠানকে বিচার করা ঠিক নয়। তিনি বলেন, “টেরোরিস্টের কোনো নির্দিষ্ট পরিবার, সমাজ বা প্রতিষ্ঠান নেই। একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়।”এসময় তিনি জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার কথাও তুলে ধরেন।

সর্বশেষ
পাঠক প্রিয়