
গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি এলাকায় শ্বশুরবাড়ির পাশের একটি পুকুর থেকে বি এম মাহমুদুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহমুদুল ইসলামের বয়স ৩৮ বছর।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ফাতেমা কানিজ ও শ্বশুর কবিরুল ইসলাম ওরফে ঝুনু শেখকে আটক করা হয়েছে।আজ সোমবার (২৭ জুলাই) সকালে পাইককান্দি এলাকায় শ্বশুরবাড়ির অদুরে একটি পুকুরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহত বি এম মাহমুদুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূঁইয়ার ছেলে। তিনি খাগড়াছড়ির মহালছড়িতে এপিবিএন-৬-এ উপপরিদর্শক (এসআই-সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।