রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

মেহেরপুরে খোয়া যাওয়া ৮২টি মোবাইল ও ৪৯ হাজার টাকা মালিকদের ফেরত দিল পুলিশ

মেহেরপুরে খোয়া যাওয়া ৮২টি মোবাইল ও ৪৯ হাজার টাকা মালিকদের ফেরত দিল পুলিশ

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে হারানো ও প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৮২টি মোবাইল ফোন এবং ৪৯ হাজার টাকা উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।এছাড়া দুইজন নিখোঁজ ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহায়তায় ১৮টি ফেসবুক আইডি এবং ৯টি হোয়াটসঅ্যাপ আইডিও পুনরুদ্ধার করা হয়।বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে উদ্ধারকৃত এসব জিনিসপত্র প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিরুন রহমান খান উপস্থিত ছিলেন।পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম সেলের যৌথ প্রচেষ্টায় এসব হারানো মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। দীর্ঘদিন পর সম্পদ ফিরে পেয়ে ভুক্তভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এতে সাধারণ মানুষের পুলিশের প্রতি আস্থা আরও বাড়বে বলে মন্তব্য করেন।পুলিশ সুপার নাগরিকদের যেকোনো সমস্যায় পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান এবং দালালের মাধ্যমে বিদেশ যাত্রা ও সন্দেহজনক অ্যাপ ব্যবহার থেকে সতর্ক থাকতে পরামর্শ দেন।

সর্বশেষ
পাঠক প্রিয়