শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

হান্নান মাসউদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ফেসবুকে সরব রাশেদ খান

হান্নান মাসউদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ফেসবুকে সরব রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান। তাঁর দাবি, আওয়ামী লীগের এক নেতাকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার বিনিময়ে ৩ কোটি টাকা দাবি করেছিলেন হান্নান মাসউদ।বুধবার (৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন রাশেদ খান।ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের পর সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি বিতর্ক ও দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ। রাশেদের ভাষ্য অনুযায়ী, রাজধানীর পল্টনের একটি হোটেলে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে বৈঠকের পর অর্থ লেনদেন নিয়ে আলোচনা হয়।পোস্টে তিনি আরও দাবি করেন, এক পর্যায়ে আওয়ামী লীগের এক সাবেক এমপিকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার বিষয়ে ৪ কোটি টাকার আলোচনা ওঠে। এ সময় হান্নান মাসউদ নাকি আওয়ামী লীগ নেতাদের প্রস্তাবিত ১ কোটি টাকার পরিবর্তে ৩ কোটি টাকায় সমঝোতার চেষ্টা করতে বলেন।রাশেদ খান তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, এসব ঘটনার সাক্ষী হিসেবে হাতিয়ার সন্তান আবদুল গাফফার জিসানের নাম রয়েছে।তবে এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁর প্রতিক্রিয়া পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।উল্লেখ্য, রাশেদ খানের এই অভিযোগ বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে অভিযোগগুলোর স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি।

সর্বশেষ
পাঠক প্রিয়