রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সরকারের ঋণের বোঝা ছাড়াল ২২ লাখ কোটি টাকা

সরকারের ঋণের বোঝা ছাড়াল ২২ লাখ কোটি টাকা

দেশের মোট সরকারি ঋণের পরিমাণ ২২ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক ত্রৈমাসিক বুলেটিনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রার চাপ সামাল দিতে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।বুলেটিন অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মোট সরকারি ঋণ দাঁড়িয়েছে ২২ লাখ কোটি টাকার বেশি। এর আগে ২০২৪ সালের জুন শেষে এই ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৯০ হাজার কোটি টাকা। আর ২০২২ সালের জুন শেষে ছিল ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা। অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময় মোট ৩ লাখ কোটি টাকা নতুন ঋণ নেওয়া হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৫ হাজার কোটি টাকা, যা ১ লাখ ৭০ হাজার কোটি টাকা বৃদ্ধি নির্দেশ করে। একই সময়ে বৈদেশিক ঋণ বেড়ে ৯ লাখ ৫৯ হাজার কোটি টাকায় পৌঁছেছে, যা ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা বৃদ্ধি।মোট ঋণের গঠনে অভ্যন্তরীণ ঋণের অংশ বেশি—৫৭ শতাংশ, আর বৈদেশিক ঋণ ৪৩ শতাংশ। স্থানীয় বাজার থেকে ঋণ নেওয়ার ফলে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ওঠানামার ঝুঁকি কমানো এবং দেশের ভেতরে তারল্য প্রবাহ বজায় রাখা সম্ভব হচ্ছে বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে সরকার ৬২ হাজার ৪২৮ কোটি টাকা ঋণ নিয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি।

সর্বশেষ
পাঠক প্রিয়