
সরকার সামরিক বাহিনীকে আরও জনমুখী করতে দায়বদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম।মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনে তিনি বলেন, দেশের স্বার্থে ভবিষ্যতেও সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী।ড. শামছুল ইসলাম জানান, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে।তিনি আরও বলেন, বিগত নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জেলা প্রশাসকরা সন্তোষ প্রকাশ করেছেন। দেশের স্বার্থে ভবিষ্যতেও সিভিল প্রশাসন ও সামরিক বাহিনীর মধ্যে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে ডিসিদের।