রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

ভাঙ্গুড়ায় ঘু’ষের টাকা ফেরতের দাবিতে অধ্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ

ভাঙ্গুড়ায় ঘু’ষের টাকা ফেরতের দাবিতে অধ্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ঘুষের টাকা ফেরতের দাবিতে একটি কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় চাকরিপ্রার্থীসহ শতাধিক গ্রামবাসী।সোমবার (৪ মে) দুপুরে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে অবস্থিত টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চারজন চাকরিপ্রার্থীসহ এলাকাবাসী অংশ নেন।বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন সাগরের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ঘুষ ও অনিয়মের মাধ্যমে নিয়োগ ও কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তারা টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেন এবং পরে ঝাড়ু উঁচিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখা হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অধ্যক্ষকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়।জানা যায়, ২০০০ সালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে কলেজটি প্রতিষ্ঠিত হয়। সে সময় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সর্বশেষ
পাঠক প্রিয়