রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

দু’র্নীতি, গু’ম আর ক্ষমতার ছায়ায় পুলিশের কালো অধ্যায়

দু’র্নীতি, গু’ম আর ক্ষমতার ছায়ায় পুলিশের কালো অধ্যায়

দুর্নীতির আখড়া তৈরি করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে— এমন অভিযোগ বহুদিন ধরেই দেশের একাংশের পুলিশ সদস্যদের বিরুদ্ধে উঠে এসেছে। বিগত সরকারের আমলে রাষ্ট্রযন্ত্রকে টিকিয়ে রাখতে ঘুষ, গুম, খুন ও ভয়ভীতির এক অন্ধকার সংস্কৃতির সঙ্গে কিছু অসাধু কর্মকর্তা জড়িয়ে পড়েছিলেন বলে জনমনে গভীর ক্ষোভ তৈরি হয়েছে।ক্ষমতার আশীর্বাদে কেউ হয়েছেন শত শত কোটি টাকার মালিক। ফ্ল্যাট, প্লট, হোটেল-মোটেল, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিদেশে সম্পদের পাহাড়— সবকিছুই গড়ে উঠেছে জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত দায়িত্বের অপব্যবহার করে— এমন অভিযোগও রয়েছে। অথচ পুলিশের কাজ ছিল জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, মানুষের পাশে দাঁড়ানো।রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হয়ে ওঠার অভিযোগও রয়েছে বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে। বিচারবহির্ভূত হত্যা, গুম, ভয়ভীতি ও ক্ষমতার অপব্যবহার— এসব কর্মকাণ্ড দেশের বিচারব্যবস্থা ও মানবাধিকারের ওপর বড় প্রশ্ন তৈরি করেছে।তবে সব পুলিশ সদস্যকে এক কাতারে ফেলা যায় না। এখনও অনেক সৎ, দায়িত্বশীল ও মানবিক পুলিশ সদস্য আছেন, যারা নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা দিয়ে যাচ্ছেন। ভবিষ্যতের বাংলাদেশে এমন একটি পুলিশ বাহিনী প্রয়োজন, যারা কোনো রাজনৈতিক দলের নয়— শুধু জনগণের হবে।“শৃঙ্খলা, সেবা, ন্যায়”— এই আদর্শ নিয়েই পুলিশকে জনগণের আস্থা ও ভালোবাসার জায়গায় ফিরতে হবে। সেবাই হোক পুলিশের সর্বোচ্চ পরিচয়।

সর্বশেষ
পাঠক প্রিয়