শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

৫ হত্যার মামলায় বিচার শুরু, ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান

৫ হত্যার মামলায় বিচার শুরু, ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান

আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসনামলে সংঘটিত পাঁচটি হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গঠিত অভিযোগ খারিজের আবেদন নাকচ করে বিচার শুরুর আদেশ দেন।ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, আগামী ৮ ফেব্রুয়ারি মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। এর আগে অভিযোগ থেকে অব্যাহতির জন্য জিয়াউল আহসানের পক্ষ থেকে করা আবেদন প্রত্যাখ্যান করেন ট্রাইব্যুনাল।নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১–এর আদেশে বিচারপতি মো. রফিকুল আলম মাহমুদ এবং বিচারক মো. সাইফুল হক এনাম চৌধুরী স্বাক্ষর করেন।প্রসঙ্গত, ছাত্র আন্দোলনের সময় প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ আরও চারটি হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জিয়াউল আহসানকে অভিযুক্ত করা হয়। এসব ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।এদিকে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সর্বশেষ
পাঠক প্রিয়