
হঠাৎ করেই রাজধানীর রমনা থানায় উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুরে তিনি থানার ডিউটি অফিসারের কক্ষে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। উপস্থিত সেবাগ্রহীতারা জানান, তারা পুলিশের সহযোগিতা পাচ্ছেন।পরিদর্শনকালে মন্ত্রী দেশের সব থানাকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ দেন। তিনি থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানা ঘুরে দেখেন এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি নির্দেশ দেন, রাজনৈতিক পরিচয় নয়—আইন অনুযায়ী সবার সেবা নিশ্চিত করতে হবে।পরে থানা সূত্রে জানা যায়, মন্ত্রী থানায় পৌঁছানোর সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজ কক্ষেই উপস্থিত ছিলেন।