
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।থানা সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ১৩ জনকে আটক করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. আব্দুল্লাহ আল মাসুদ, মো. ফয়সাল (৩৪), রনি (২৩), রিদয় (২৩), মো. স্বপন (৫২), মো. হাসান (৩২), মো. মহিন (২০), মো. রাব্বি (১৯), মো. মরি হোসেন (৩২), মো. আল আমিন (২১), মো. রাকিব হাসান (২৪), মো. শফিকুল ইসলাম (২৬) এবং আব্দুল মালেক (৩২)।পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তাদের মধ্যে একাধিক নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিও রয়েছে।আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।