
পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (২ মে) দুপুরে রাজধানীর রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি থানার ওসি, ডিউটি অফিসারসহ দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।মন্ত্রী বলেন, দায়িত্বে অবহেলা কিংবা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে সেবা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন।এ সময় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথাও মনোযোগ দিয়ে শোনেন স্বরাষ্ট্রমন্ত্রী।