
সংসদ সদস্য নাহিদ ইসলাম-এর উদ্দেশে সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির বিচার চাওয়ার পরিবর্তে ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম-এর বিরুদ্ধে অভিযোগের বিচার দাবি করা উচিত।সম্প্রতি একটি ইউটিউব সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সেখানে আনিস আলমগীর অভিযোগ করে বলেন, টিকা না দেওয়ার কারণে বহু শিশুর মৃত্যু হয়েছে এবং এর দায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর বর্তায়। তিনি দাবি করেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।তিনি আরও বলেন, যারা এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরও বিষয়টি নিয়ে অবস্থান পরিষ্কার করা উচিত। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কেন বিচার দাবি করা হচ্ছে।আনিস আলমগীরের বক্তব্য অনুযায়ী, রাষ্ট্রপতি হলেও যদি কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে আইনের আওতায় বিচার হতে পারে। তবে শুধুমাত্র নিয়োগের ভিত্তিতে কাউকে অভিযুক্ত করা যুক্তিসঙ্গত নয় বলেও মন্তব্য করেন তিনি।