রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

২৮০ দিন ধরে কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, জামিন জটিলতা অব্যাহত

২৮০ দিন ধরে কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, জামিন জটিলতা অব্যাহত

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের (৮১) বয়স এখন ৮১ বছর। কোনো মামলায় বিচার সম্পন্ন বা দণ্ডাদেশ ছাড়াই তিনি প্রায় ২৮০ দিন ধরে কারাগারে রয়েছেন।তার বিরুদ্ধে মোট সাতটি মামলা থাকলেও এখন পর্যন্ত কোনো মামলায় আদালতে চার্জশিট দাখিল করেনি পুলিশ।গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পাঁচটি মামলায় তার জামিন বহাল রেখেছেন। তবে তার মুক্তি এখনো অনিশ্চিত, কারণ জুলাই গণঅভ্যুত্থানের সময়ের দুটি পৃথক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে একটি যাত্রাবাড়ী থানায় এবং অন্যটি আদাবর থানায় দায়ের করা হয়েছে।গত ৩০ মার্চ ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশি আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।শারীরিকভাবে অসুস্থ সাবেক এই প্রধান বিচারপতি হৃদরোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। জামিন আবেদনের সময় তারা ২০১৬ সালের সাংবাদিক শফিক রেহমান মামলার একটি রায়ের নজিরও আদালতে উপস্থাপন করেন।ওই রায়ে তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ বলেছিলেন, বিচার ছাড়াই কাউকে দীর্ঘদিন আটক রাখা উদ্দেশ্যমূলক শাস্তিতে পরিণত হওয়া উচিত নয় এবং বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় জামিন দেওয়া যেতে পারে।

সর্বশেষ
পাঠক প্রিয়