রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

দেশের ইতিহাসের সর্ববৃহৎ ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট আজ সংসদে

দেশের ইতিহাসের সর্ববৃহৎ ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট আজ সংসদে

দেশের অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে ২০২৬–২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আজ জাতীয় সংসদে উপস্থাপন করা হচ্ছে। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে স্পিকারের সভাপতিত্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। এটি তার প্রথম বাজেট এবং বর্তমান সরকারের প্রথম পূর্ণাঙ্গ জাতীয় বাজেট।এবারের বাজেটে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক বিকেন্দ্রীকরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নির্ধারণ করা হয়েছে, যার বড় অংশ ব্যয় হবে চলমান মেগা প্রকল্প ও নতুন অবকাঠামো নির্মাণে।বাজেটে বিদ্যুৎ, গ্যাস, সার ও খাদ্য খাতে ভর্তুকি এবং প্রণোদনার জন্য ১ লাখ ১৭ হাজার থেকে ১ লাখ ২০ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে রেকর্ড ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।তবে আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় বাজেটে প্রায় ২.৫ লাখ কোটি টাকার ঘাটতি সৃষ্টি হতে পারে। এ ঘাটতি পূরণে সরকার বৈদেশিক ও অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে।নতুন বাজেটে কর ও শুল্ক কাঠামোয় পরিবর্তনের ফলে সিগারেট, নিকোটিনজাত পণ্য, কাজুবাদাম, হিমায়িত মাছ, বিদেশি প্রসাধনী ও এমএস রডের দাম বাড়তে পারে। অন্যদিকে দেশীয় শিল্পকে উৎসাহ দিতে ফ্রিজ, রেফ্রিজারেটর, এসি, মোবাইল ফোন ও ল্যাপটপ শিল্পে কর সুবিধা বহাল রাখা হয়েছে। এছাড়া ইলেকট্রিক গাড়ি, সৌরবিদ্যুৎ সরঞ্জাম ও কিছু চিকিৎসা সামগ্রীর ওপর শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।ব্যক্তি করদাতাদের জন্য পাঁচ বছরের আয়কর রোডম্যাপও ঘোষণা করা হচ্ছে। প্রথম ধাপে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে, যা পর্যায়ক্রমে ৪ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।অর্থনীতিবিদদের মতে, দেশের ইতিহাসের এই সর্ববৃহৎ বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায় বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বাজেট ঘাটতি ব্যবস্থাপনাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সর্বশেষ
পাঠক প্রিয়