রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

উগ্রপন্থিদের তৎপরতা নস্যাৎ, নিরাপত্তা জোরদার

উগ্রপন্থিদের তৎপরতা নস্যাৎ, নিরাপত্তা জোরদার

দেশে নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করা একটি উগ্রপন্থি গ্রুপের বড় ধরনের নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তৎপরতায় পরিকল্পনাটি আগেভাগেই শনাক্ত হওয়ায় সম্ভাব্য বড় অঘটন এড়ানো গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।সূত্র বলছে, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ ওরফে সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদকে গ্রেপ্তারের পর বিষয়টি সামনে আসে। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, সংগঠনটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং রাজধানীর শাহবাগ এলাকায় জনসমাগমে বোমা হামলার পরিকল্পনা করছিল।এছাড়া দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা এবং বিভিন্ন বাহিনীর অস্ত্রাগার লুটের মতো বিপজ্জনক পরিকল্পনার তথ্যও উঠে এসেছে জিজ্ঞাসাবাদে।পুলিশ সদর দপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ইসতিয়াককে গ্রেপ্তারের পর সারা দেশে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দরসহ স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।এদিকে দেশের সীমান্তবর্তী কয়েকটি জেলায় নিষিদ্ধ চরমপন্থি সংগঠনের নিষ্ক্রিয় সদস্যরাও আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে গোয়েন্দা সংস্থাগুলো তথ্য পেয়েছে। এ বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে এবং তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে।তবে গতকাল মঙ্গলবার কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি ‘জঙ্গি উত্থান’ শব্দটিকে স্বীকৃতি দেন না।

সর্বশেষ
পাঠক প্রিয়