
রাজধানীতে অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৬ জনকে গ্রেপ্তার করেছে।সোমবার (২৭ এপ্রিল) রাতে এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা এলাকা থেকে ৪ জন, শেরেবাংলা নগর থেকে ২ জন, মোহাম্মদপুর থেকে ২৭ জন, আদাবর থেকে ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ৬ জন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে ১০ জন রয়েছেন।ডিএমপি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এছাড়া রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।