রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

হাজীদের স্বাস্থ্য সুরক্ষায় সৌদি হজ মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ

হাজীদের স্বাস্থ্য সুরক্ষায় সৌদি হজ মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ

হজ পালনকালে হাজীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং নিরাপদভাবে ইবাদত সম্পন্ন করার লক্ষ্যে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় একটি বিস্তৃত স্বাস্থ্য নির্দেশিকা প্রকাশ করেছে। এতে হজযাত্রীদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি ও সতর্কতা তুলে ধরা হয়েছে।ভ্রমণের আগে প্রস্তুতি: হজে যাওয়ার অন্তত ১০ দিন আগে মেনিনজাইটিস, ইনফ্লুয়েঞ্জা এবং প্রয়োজন অনুযায়ী পোলিও টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত হাঁটা ও হালকা ব্যায়ামের মাধ্যমে শারীরিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের চিকিৎসকের পরামর্শ নিয়ে পর্যাপ্ত ওষুধ সঙ্গে রাখতে বলা হয়েছে।ব্যক্তিগত পরিচ্ছন্নতা: নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার এবং ভিড়ের মধ্যে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তোয়ালে, রেজার ও টুথব্রাশসহ ব্যক্তিগত সামগ্রী অন্যের সঙ্গে ভাগ না করার কথা বলা হয়েছে।খাদ্য ও পানীয়: পর্যাপ্ত পানি পান করে শরীর হাইড্রেটেড রাখার পরামর্শ দেওয়া হয়েছে। খোলা খাবার এড়িয়ে চলা এবং স্বাস্থ্যসম্মত ও প্যাকেটজাত খাবার গ্রহণ করতে বলা হয়েছে। অতিরিক্ত তৈলাক্ত ও মশলাযুক্ত খাবার কম খাওয়ার পরামর্শও রয়েছে।তাপপ্রবাহ থেকে সুরক্ষা: হজযাত্রীদের সরাসরি রোদ এড়িয়ে চলা, ছাতা ব্যবহার এবং দুপুরের তীব্র গরমে বাইরে কম বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।হজের আমলে স্বাস্থ্য সচেতনতা: ত্বওয়াফ, সাঈ ও অন্যান্য ইবাদতের সময় শারীরিক সক্ষমতা অনুযায়ী চলার পরামর্শ দেওয়া হয়েছে। অসুস্থ হলে হুইলচেয়ার ব্যবহারের সুযোগ নেওয়ার কথাও উল্লেখ রয়েছে। মাথা মুণ্ডনের সময় জীবাণুমুক্ত সরঞ্জাম ব্যবহার করতে বলা হয়েছে।দীর্ঘমেয়াদি রোগীদের জন্য নির্দেশনা: ওষুধ সবসময় সঙ্গে রাখা এবং রোগ সম্পর্কিত তথ্য কার্ড বহন করার পরামর্শ দেওয়া হয়েছে।জরুরি চিকিৎসা সেবা: মক্কা, মদিনা, মিনাসহ পবিত্র স্থানগুলোতে থাকা ফ্রি হাসপাতাল ও ক্লিনিক থেকে যেকোনো সময় চিকিৎসা সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়