রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ফেসবুকে কটূক্তি করলেও শিক্ষার্থীর পাশে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

ফেসবুকে কটূক্তি করলেও শিক্ষার্থীর পাশে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হওয়া এক কলেজ শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।জানা গেছে, নিশাদ ইসলাম (২০) নামের ওই শিক্ষার্থী প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট করেন। এ ঘটনায় যুবদলের ইউনিয়ন সহ-সভাপতি আব্দুস সালাম বাদী হয়ে দেবীগঞ্জ থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।পরে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে অভিযুক্ত নিশাদ ইসলামকে গ্রেপ্তার করে এবং পরদিন আদালতে পাঠায়।ঘটনাটি প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তি একজন শিক্ষার্থী। বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি মনে করেন, হয়তো না বুঝে বা কারও প্ররোচনায় এমন কাজ করেছে ওই তরুণ।এ প্রেক্ষিতে ফরহাদ হোসেন আজাদ নিজ উদ্যোগে অভিযুক্তের বাবার সঙ্গে ফোনে যোগাযোগ করে আইনি সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, সে বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন।এ ঘটনায় প্রতিমন্ত্রীর মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আলোচনা সৃষ্টি করেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়