সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

রাজশাহীতে কলেজে শিক্ষিকাকে জুতাপেটা: অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কৃত

রাজশাহীতে কলেজে শিক্ষিকাকে জুতাপেটা: অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কৃত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা আকবর আলী-কে রাজশাহীর একটি কলেজে শিক্ষিকাকে জুতাপেটা, শিক্ষক-কর্মচারীদের ওপর হামলা এবং অফিস কক্ষে ভাঙচুরের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।ঘটনাটি ঘটে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ-এ। জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা উপেক্ষা করে আকবর আলী ও তাঁর অনুসারীরা অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন।শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।সূত্র জানায়, কলেজের আয়-ব্যয়ের হিসাব নিয়ে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক-এর সঙ্গে বাকবিতণ্ডা থেকে পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে তা সহিংস রূপ নেয়।অভিযোগ রয়েছে, প্রতিবাদ করায় প্রভাষক আলেয়া খাতুন হীরা-কে জুতাপেটা করা হয়। এছাড়া অধ্যক্ষসহ আরও কয়েকজন শিক্ষককে মারধর করে আহত করা হয় এবং অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

সর্বশেষ
পাঠক প্রিয়