রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

হারানো ৫১টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পল্টন থানা পুলিশ

হারানো ৫১টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পল্টন থানা পুলিশ

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্টন মডেল থানা পুলিশ।থানা সূত্রে জানা যায়, মোবাইল ফোন হারানোর ঘটনায় ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরি (জিডি) অনুসারে তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।পুলিশ জানায়, উদ্ধার হওয়া মোবাইলগুলো বিভিন্ন ব্র্যান্ডের ছিল এবং দীর্ঘদিন ধরে অনুসন্ধানের মাধ্যমে এগুলো শনাক্ত করা সম্ভব হয়েছে।সোমবার (২০ এপ্রিল) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার ও থানার অফিসার ইনচার্জ উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।এ উদ্যোগে হারানো মোবাইল ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা এবং পুলিশের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন তারা।

সর্বশেষ
পাঠক প্রিয়