রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সোমবার থেকে ডিপো পর্যায়ে বাড়তি হারে মিলবে ডিজেল-পেট্রোল-অকটেন

২৪ ঘণ্টায় ৮৮ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার

গ্রাহক চাহিদা বিবেচনায় সোমবার (২০ এপ্রিল) থেকে ডিপো পর্যায়ে ডিজেল ও পেট্রোল ১০ শতাংশ এবং অকটেন ২০ শতাংশ বর্ধিত হারে বরাদ্দ দেওয়া হবে। রোববার (১৯ এপ্রিল) রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান জ্বালানি তেলের চাহিদা বিবেচনায় ডিলার ও ভোক্তা পর্যায়ে সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপিসির অধীনস্থ কোম্পানিগুলোকে বর্ধিত হারে জ্বালানি তেল বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।এতে আরও উল্লেখ করা হয়, সোমবার থেকে নতুন বরাদ্দ অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।এর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে সরকার দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। শনিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে দাম বৃদ্ধির ঘোষণা দেয়, যা রোববার থেকেই সারাদেশে কার্যকর হয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, বাড়তি বরাদ্দের ফলে বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে এবং গ্রাহক পর্যায়ে সংকট কিছুটা কমবে।

সর্বশেষ
পাঠক প্রিয়