রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

অ্যামোনিয়া সংকটে দেশের একমাত্র ডিএপি সার কারখানার উৎপাদন বন্ধ

অ্যামোনিয়া সংকটে দেশের একমাত্র ডিএপি সার কারখানার উৎপাদন বন্ধ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাইঅ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানা অ্যামোনিয়া সংকটের কারণে উৎপাদন বন্ধ করে দিয়েছে।শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার মজুদকৃত অ্যামোনিয়া শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে। তবে সরবরাহ স্বাভাবিক হলে পুনরায় উৎপাদন শুরু করা হবে বলে জানানো হয়েছে।দেশের কৃষি খাতে ফসফরাস ও নাইট্রোজেনসমৃদ্ধ সার সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই কারখানাটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত। ২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করা কারখানাটির দৈনিক উৎপাদন ক্ষমতা প্রায় ৮০০ মেট্রিক টন।প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে উৎপাদন চালিয়ে আসছিল। কিন্তু গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে ওই দুটি প্রতিষ্ঠানে অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে সরবরাহ বন্ধ হয়ে ডিএপি কারখানাও চরম সংকটে পড়ে এবং শেষ পর্যন্ত উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়।

সর্বশেষ
পাঠক প্রিয়