রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

নোয়াখালীতে বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ হ্যাক, বিকাশে টাকা দাবির অভিযোগ

নোয়াখালীতে বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ হ্যাক, বিকাশে টাকা দাবির অভিযোগ

নোয়াখালীর সদর–সুবর্ণচর (নোয়াখালী-৪) আসনের বিএনপি প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের ব্যবহৃত মোবাইল নম্বর হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। হ্যাক হওয়া নম্বরটির হোয়াটসঅ্যাপ ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশে টাকা পাঠানোর অনুরোধ করছে বলে জানা গেছে।সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মো. শাহজাহানের নম্বরের হোয়াটসঅ্যাপ থেকে এক ব্যক্তির ব্যক্তিগত নম্বরে বিকাশে ৩৫ হাজার টাকা পাঠানোর অনুরোধ করা হয়। এর আগেও একাধিক ব্যক্তির কাছে একই কৌশলে টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।বিষয়টি জানতে পেরে কয়েকজন ভুক্তভোগী মো. শাহজাহানের ব্যক্তিগত সহকারীকে অবহিত করেন। পরে এ ঘটনায় সোমবার রাত সাড়ে ৭টার দিকে নোয়াখালীর সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।এ প্রসঙ্গে মো. শাহজাহান বলেন, “হ্যাকড হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে একটি প্রতারক চক্র টাকা দাবি করছে। এ ঘটনায় কেউ যেন বিভ্রান্ত না হন এবং কোনো ধরনের অর্থ লেনদেন না করেন—এ জন্য সবাইকে সতর্ক করছি। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে।”অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।”

সর্বশেষ
পাঠক প্রিয়