
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক অজ্ঞাত পুরুষ যাত্রী পুড়ে নিহত হয়েছেন।রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার গোপালপুর এলাকার মেলকাইয়ে সাকুরা পরিবহণের একটি বাসে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাসটি মেলকাই এলাকায় পৌঁছালে ইঞ্জিনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।এ সময় যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে প্রাণে রক্ষা পান। তবে এক যাত্রী বাসের ভেতর আটকা পড়ে আগুনে দগ্ধ হয়ে মারা যান।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ঘটনায় মহাসড়কে কিছু সময় যানজটের সৃষ্টি হয়।