
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন নীলফামারীর সাবেক তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বিএনপিতে যোগ দিয়ে তারা গর্বিত বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন।
যোগদানকারী তিন সাবেক জনপ্রতিনিধি হলেন- সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের আসাফুদদৌলা খোকন, কুন্দপুকুর ইউনিয়নের শাহজাহান আলী চৌধুরী ও চড়াইখোলা ইউনিয়নের মোশাররফ হোসেন বসুনিয়া মানিক।
আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়ে শাহজাহান আলী চৌধুরী বলেন, বিএনপির মতো একটি বড় দলে যোগদান করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর তার প্রতি মানুষের যে আস্থা ভালোবাসা সেটি অহংকার করার মতো। আমি সেই দলে যোগ দিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ ও মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম প্রমুখ।