
বাংলাদেশিদের জন্য মেডিকেল ও বিজনেস ভিসা প্রক্রিয়া সহজ করতে যাচ্ছে ভারত। একই সঙ্গে ভারতে গ্রেফতার হওয়া হাদি হত্যা মামলার আসামিদের নিয়ম অনুযায়ী বাংলাদেশে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে দিল্লি।সম্প্রতি অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব প্রতিশ্রুতি পাওয়া গেছে। বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র বাণিজ্য ও জ্বালানিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।বৈঠকে দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে একমত হয়েছে। বিশেষ করে ভিসা প্রক্রিয়া সহজ করা হলে চিকিৎসা ও ব্যবসায়িক কাজে বাংলাদেশিদের যাতায়াত আরও সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।