রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ১২ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ১২ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

সুনামগঞ্জ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছোট-বড় অন্তত ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। রোববার রাতে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় অবস্থিত হক সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।জানা গেছে, রাত প্রায় ১২টার দিকে হক সুপার মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শী মিল্লাত আহমদ জানান, শহীদ মিনারের সামনের হক মার্কেট থেকে সিটি ফার্মেসি পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে।ক্ষতিগ্রস্ত ‘মৌ সু স্টোর’-এর মালিক জুয়েল আহমদ বলেন, তার প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে, এতে তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত। আগুন লাগার সময় বিদ্যুৎ ছিল, পরে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাত প্রায় ২টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।তিনি আরও জানান, আগুনে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

সর্বশেষ
পাঠক প্রিয়