শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

তরুণদের রাস্তায় অবরোধ ‘ঠিক না’: আইজিপি

তরুণদের রাস্তায় অবরোধ ‘ঠিক না’: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, কথায় কথায় তরুণদের রাস্তায় নেমে অবরোধ করা ঠিক নয়, এতে সবার ক্ষতি হয়।শুক্রবার (২৭ মার্চ) বিকেলে আরএমপি সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।আইজিপি বলেন, শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গঠনে নাগরিকদের আইন মানা জরুরি। কিন্তু বর্তমানে তরুণদের মধ্যে সামান্য বিষয়েও রাস্তায় নেমে অবরোধ করার প্রবণতা দেখা যাচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত।তিনি আরও বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি। পাশাপাশি অর্থ পাচারের কারণে ব্যাংকিং খাতও চাপে রয়েছে। এসব কারণে কিছু তরুণ মাদক ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’।আইজিপি দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ইতোমধ্যে দেশের ইতিহাসে সেরা নির্বাচন উপহার দেওয়া হয়েছে।এছাড়া তিনি জানান, ঢাকাসহ সব বিভাগীয় শহরকে স্মার্ট ও সেফ সিটিতে রূপান্তরের জন্য পুলিশের পক্ষ থেকে সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং এ প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়