রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

৫ বছরেও শেষ হয়নি শালিখা সেতু, কাজ ফেলে উধাও ঠিকাদার

৫ বছরেও শেষ হয়নি শালিখা সেতু, কাজ ফেলে উধাও ঠিকাদার

খুলনার পাইকগাছা ও সাতক্ষীরার তালা উপজেলার মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ শালিখা সেতুর নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে উধাও হয়ে যাওয়ায় ভাঙা সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।স্থানীয় সূত্রে জানা যায়, কপোতাক্ষ নদের ওপর এলজিইডির উদ্যোগে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৬৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০২১ সালের ১৯ অক্টোবর। ২০২৩ সালের আগস্টে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ৬৫ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার পর ২০২৪ সালের আগস্ট থেকে নির্মাণকাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়।এ পর্যন্ত ঠিকাদার প্রায় ৪ কোটি ৪৫ লাখ টাকা বিল উত্তোলন করেছেন। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ও যন্ত্রপাতি রাতের আঁধারে সাইট থেকে সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।সেতুর কাজ বন্ধ থাকায় তালা উপজেলার খেশরা, শালিখা, বালিয়া, জালালপুর ও মাগুরা ইউনিয়নের বাসিন্দারা প্রতিদিন ঝুঁকিপূর্ণ সাঁকো ব্যবহার করে চলাচল করছেন। সাইকেল, ভ্যান, ইঞ্জিনভ্যান ও মোটরসাইকেলও চলছে সেই সাঁকোর ওপর দিয়ে।স্থানীয়দের দাবি, দ্রুত সেতুর নির্মাণকাজ সম্পন্ন করে দুর্ভোগের অবসান ঘটাতে হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়