সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ডিএসসিসির নতুন ৫ অঞ্চলে আধুনিক কবরস্থান নির্মাণের উদ্যোগ

ডিএসসিসির নতুন ৫ অঞ্চলে আধুনিক কবরস্থান নির্মাণের উদ্যোগ

রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নবগঠিত ৫টি অঞ্চলে (অঞ্চল ৬ থেকে ১০) আধুনিক কবরস্থান নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে স্থান নির্বাচন, যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার জন্য একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) ডিএসসিসি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি সংস্থাটির সচিব মোহাম্মদ নাছিম আহমেদ এক দাপ্তরিক আদেশের মাধ্যমে কমিটির অনুমোদন দেন।জানা গেছে, কমিটিকে নতুন অঞ্চলগুলোতে কবরস্থানের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ, প্রাথমিক স্কেচ প্রস্তুত, জমির মালিকানা সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং ভূমি অধিগ্রহণ বিষয়ে সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে।ডিএসসিসি সূত্রে আরও জানা যায়, এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সংস্থাটির প্রধান প্রকৌশলী এবং সদস্যসচিব হিসেবে থাকবেন অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলী। এছাড়া কমিটির সদস্য হিসেবে থাকবেন প্রধান নগর পরিকল্পনাবিদ, অঞ্চল ৬ থেকে ১০-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং সম্পত্তি বিভাগের কানুনগো।এই উদ্যোগ বাস্তবায়িত হলে দ্রুত বর্ধনশীল নগরায়ণের প্রেক্ষাপটে দক্ষিণ ঢাকার নতুন অঞ্চলগুলোতে দাফনের জন্য আধুনিক ও পরিকল্পিত সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সর্বশেষ
পাঠক প্রিয়