রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

লে. জে. মাসুদের আবাসিক ভবনে ‘অবৈধ গার্মেন্ট অফিস’, অভিযানের পর চাঞ্চল্য

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেপ্তার দেখানো

রাজধানীর অভিজাত এলাকা বারিধারা ডিওএইচএস-এ লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী-কে আটকের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে সামনে এসেছে তার আবাসিক ভবনে দীর্ঘদিন ধরে গার্মেন্টস অফিস পরিচালনার অভিযোগ।সোমবার গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, রাত প্রায় ২টার দিকে ১০টি গাড়ির একটি বহর এসে ভবনটিতে অভিযান চালায়। ডিবি পুলিশের সদস্যরা ভবনের ভেতরে প্রবেশ করে উপরতলা থেকে তাকে আটক করে দ্রুত সেখান থেকে চলে যায়।পরদিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় থমথমে পরিবেশ। ৬ তলা বিশিষ্ট ভবনটির নিচতলায় নিরাপত্তা ব্যবস্থা থাকলেও ভেতরে তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। স্থানীয়দের দাবি, ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।⚠️ আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রমের অভিযোগঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় গার্মেন্টস অফিস পরিচালনার বিষয়টি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাসিক এলাকায় এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম আইনত নিষিদ্ধ হলেও প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এটি চালিয়ে আসা হচ্ছিল।তারা জানান, এ কারণে এলাকায় যানজট, নিরাপত্তা ঝুঁকি ও সাধারণ চলাচলে নানা সমস্যা সৃষ্টি হচ্ছিল। তবে প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ায় এতদিন কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি।🗣️ স্থানীয়দের ক্ষোভআশপাশের বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হওয়ার পর বিষয়টি সামনে আসছে। তবে এখনও অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক, যা পরিস্থিতির সংবেদনশীলতা তুলে ধরে।

সর্বশেষ
পাঠক প্রিয়