রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের অভিযোগ

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছে, যার ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এক পক্ষের দাবি, তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে এবং সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। তারা অভিযোগ করেন, প্রতিপক্ষের প্রভাব খাটিয়ে থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বিশেষ করে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জকে প্রভাবিত করে অফিস ভাঙচুরের অভিযোগে মামলা করা হয়েছে বলে দাবি তাদের।এছাড়া, প্রতিপক্ষের লোকজন ব্যানার-পোস্টার নিয়ে উস্কানিমূলক স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে বলেও অভিযোগ করা হয়।অভিযোগে আরও বলা হয়, সংবাদ সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে রেলগেট এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন বিক্ষোভ মিছিল থেকে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।সংঘর্ষে অন্তত ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়