
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইটের আলো দেওয়া নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে বাবুল মিয়া (কিশোর) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার (২১ মার্চ) ঈদের দিন রাতে নাসিরনগর উপজেলার ঘুজিয়াখাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া চাতলপাড়া ইউনিয়নর বড়নগর গ্রামের আবু মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘুজিয়াখাই ব্রিজ এলাকায় বাবুল ও তার বন্ধুরা অবস্থান করছিলেন। এ সময় বাবুলের টর্চলাইটের আলো কয়েকজনের চোখে পড়লে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাগ্বিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়।অভিযোগ রয়েছে, ৪-৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে বাবুলের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে মৃত ভেবে মেঘনা নদীর পাড়ে ফেলে রেখে পালিয়ে যায় তারা।স্থানীয়রা রাত সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় বাবুলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা