রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

দেরিতে ছাড়ায় ৩ লঞ্চকে জরিমানা, যাত্রী হয়রানির অভিযোগে আটক ৩৭ হকার

দেরিতে ছাড়ায় ৩ লঞ্চকে জরিমানা, যাত্রী হয়রানির অভিযোগে আটক ৩৭ হকার

নির্ধারিত সময়সূচি লঙ্ঘন করে বিলম্বে লঞ্চ ছাড়ার অভিযোগে তিনটি লঞ্চকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রী হয়রানি ও অবৈধভাবে পন্টুন দখলের অভিযোগে ৩৭ জন হকারকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়সূচি ভঙ্গ করায় তিনটি লঞ্চকে অর্থদণ্ড করা হয় এবং ভবিষ্যতে সময় মেনে চলতে অন্যান্য লঞ্চ মালিক ও পরিচালকদের সতর্ক করা হয়েছে।এদিকে, যাত্রীদের হয়রানি এবং অবৈধভাবে পন্টুন দখলের অভিযোগে ৩৭ জন হকারকে আটক করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে নৌকায় যাত্রী পারাপারের দায়ে আরও ৬ জন নৌকা চালককেও আটক করা হয়।ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় দিনব্যাপী তদারকি জোরদার করা হয়। এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান নিজে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।তিনি সংশ্লিষ্ট সব সংস্থাকে কঠোরভাবে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন এবং যাত্রীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ
পাঠক প্রিয়