সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

চট্টগ্রামে বিপণিকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২

চট্টগ্রামে বিপণিকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২

চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকায় অবস্থিত ‘কে বি অর্কিড প্লাজা’ নামের একটি বহুতল বিপণিকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনটি দোকানঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং কয়েকটি দোকানের মালামাল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের তীব্রতায় পুরো ভবনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম ভীতি সৃষ্টি হয়।ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন মোহাম্মদ ইউনুস (৫২) ও মো. সোলাইমান (২৮)। তারা উভয়েই চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে মাতম। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে, যা কাটিয়ে ওঠা তাদের জন্য কঠিন হয়ে পড়বে।ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

সর্বশেষ
পাঠক প্রিয়