
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে এবং তা বন্ধ করতে হবে।বৃহস্পতিবার (১৯ মার্চ) চাঁদপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে এনসিপির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা দেখছি আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে। এদের পুনর্বাসন বন্ধ করতে হবে। কারো যদি তাদের প্রতি এত পিরিত থাকে, তাহলে ভারতে শেখ হাসিনার কাছেই চলে যান।”তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে বিতর্কিত শক্তির পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।অনুষ্ঠানে এনসিপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।