রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

বগুড়ায় মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ: প্রাণ গেল ৩ জনের, দগ্ধ ৯

বগুড়ায় মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ: প্রাণ গেল ৩ জনের, দগ্ধ ৯

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৯ জন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে।বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)। আহতদের মধ্যে রয়েছেন ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীবোঝাই একটি মাইক্রোবাস ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো গাড়িটি আগুনে পুড়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভেতরে থাকা যাত্রীদের বের হওয়ার সুযোগ খুব কম ছিল। এতে চালক ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনজনে।শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়