রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, উদ্যোক্তা সাময়িক বরখাস্ত

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, উদ্যোক্তা সাময়িক বরখাস্ত

গোয়াইনঘাট উপজেলা–এর ডৌবাড়ী ইউনিয়ন পরিষদ এলাকায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শিবু দাসের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।জানা গেছে, শিবু দাসের ছোট ভাই দীপু দাস কয়েকদিন ধরে স্থানীয় নারীদের কাছ থেকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ১২০ থেকে ১৩০ টাকা করে নিচ্ছিলেন। বুধবার (১১ মার্চ) রাতে বিষয়টির একটি ভিডিও ভাইরাল হয়।ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে চেয়ারে বসা একজন ব্যক্তিকে ঘিরে বেশ কয়েকজন নারী দাঁড়িয়ে আছেন। টেবিলের ওপর কয়েকজনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও দেখা যায়। ভিডিও ধারণকারী ব্যক্তি দাবি করেন, ইউনিয়নের প্রায় ৯ হাজার মানুষের কাছ থেকে ১৩০ টাকা করে নেওয়া হয়েছে।এ সময় স্থানীয় এক ব্যক্তি প্রতিবাদ জানিয়ে সবার টাকা ফেরত দেওয়ার দাবি করেন। পরে চেয়ারে বসা ব্যক্তি ড্রয়ার থেকে টাকা বের করে উপস্থিত নারীদের ফেরত দেন এবং তাদের নাম জিজ্ঞাসা করে টাকা বুঝিয়ে দেন। ওই ব্যক্তি ছিলেন শিবু দাসের ভাই দীপু দাস।ঘটনার সময় ইউনিয়ন উদ্যোক্তা শিবু দাস কার্যালয়ে উপস্থিত ছিলেন না। তবে ঘটনা জানাজানির পর কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়