রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

দেশে বেড়েছে কোটিপতি আমানতকারীর সংখ্যা, এক বছরে যোগ হয়েছে প্রায় ১২ হাজার হিসাব

দেশে বেড়েছে কোটিপতি আমানতকারীর সংখ্যা, এক বছরে যোগ হয়েছে প্রায় ১২ হাজার হিসাব

দেশের সামগ্রিক অর্থনীতিতে মন্থর গতি, বেকারত্ব ও দারিদ্র্য বৃদ্ধির উদ্বেগের মধ্যেই ব্যাংক খাতে কোটিপতি আমানতকারীর সংখ্যায় বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।বাংলাদেশ ব্যাংক–এর সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে ব্যাংকগুলোতে এক কোটি টাকা বা তার বেশি আমানত রয়েছে এমন হিসাবের সংখ্যা প্রায় ১২ হাজার বেড়েছে।প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর প্রান্তিক শেষে দেশে এ ধরনের বড় অংকের ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৪টি। এর এক বছর আগে, অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর শেষে এই সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৮১টি।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এক বছরের ব্যবধানে দেশে নতুন করে ১১ হাজার ৯৬৩টি কোটিপতি হিসাব যুক্ত হয়েছে।বিশ্লেষকদের মতে, অর্থনীতির বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও ব্যাংক খাতে বড় অংকের আমানত বৃদ্ধির এই প্রবণতা দেশের সম্পদ বণ্টন ও আর্থিক বৈষম্য নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়