রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইন্টারনেট ব্যবসায়ী আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যার ঘটনার জেরে প্রতিপক্ষের ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে জেলা বিএনপির নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ ছয়টি ঘর পুড়ে গেছে।মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নতুন মাদারীপুর গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নতুন মাদারীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মনিরুজ্জামান আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত বছরের মার্চ মাসে আক্তারের লোকজন সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যা করে। এরপর দুই পক্ষের বিরোধ আরও তীব্র হয়ে ওঠে।মঙ্গলবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আক্তারের চাচাতো ভাই আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। হামলার সময় তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে। পরে ময়নাতদন্ত শেষে তার মরদেহ মাদারীপুর জেলা হাসপাতালের মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।এই হত্যাকাণ্ডের জেরে সন্ধ্যায় প্রতিপক্ষ হাসান মুন্সির দলের লোকজন জেলা বিএনপির নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ ছয়টি ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘরবাড়িতে লুটপাট ও ভাঙচুরের ঘটনাও ঘটে।খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় বিক্ষুব্ধ কিছু লোকজন ফায়ার সার্ভিস কর্মীদের তাড়া করেন বলেও তিনি জানান।

সর্বশেষ
পাঠক প্রিয়