
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, দেশে ভোজ্যতেলের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই। বাজারে পর্যাপ্ত মজুত থাকায় দাম এক ফোঁটাও বাড়বে না।সোমবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর সচিবালয়ে ‘ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি’ পর্যালোচনার জন্য ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।মন্ত্রী জানান, বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং পর্যাপ্ত মজুত আছে। তাই ভোক্তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।তিনি আরও বলেন, বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।