রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

আমেরিকা থেকে এলো ৫৮ হাজার টন ভুট্টা

আমেরিকা থেকে এলো ৫৮ হাজার টন ভুট্টা

দীর্ঘ আট বছর পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পুনরায় ভুট্টা আমদানি শুরু হয়েছে। এ ধারাবাহিকতায় মোট ৫৮ হাজার মেট্রিক টন ভুট্টাবাহী জাহাজ ‘এমভি বেলটোকিও’ ওয়াশিংটনের ভ্যাঙ্কুভার বন্দর থেকে যাত্রা করে গত ৩১ ডিসেম্বর বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে।
বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরের সদরঘাট এলাকার একটি জেটিতে লাইটার জাহাজের মাধ্যমে এই ভুট্টার আনুষ্ঠানিক খালাস কার্যক্রম শুরু হয়।
আমদানিকৃত ভুট্টার মধ্যে নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি ২৯ হাজার মেট্রিক টন, প্যারাগন গ্রুপ ১৯ হাজার মেট্রিক টন এবং নাহার এগ্রো গ্রুপ ১০ হাজার মেট্রিক টন ভুট্টা আমদানি করেছে। এসব পণ্য পর্যায়ক্রমে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নোয়াপাড়া বন্দরে খালাস করা হবে।
এ উপলক্ষে বুধবার কনফিডেন্স সিমেন্ট ঘাটে ‘দ্য রিটার্ন অব ইউএস কর্ন টু বাংলাদেশ’ শীরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট। তিনি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাহার এগ্রো গ্রুপের চেয়ারম্যান রাকিবুর রহমান টোটুল, প্যারাগন গ্রুপের প্রতিনিধি গৌতম মজুমদার, নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পরিচালক রফিকুল ইসলাম বাবু এবং সরবরাহকারী প্রতিষ্ঠান এক্সেল এগ্রো ট্রেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ খান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটা অঙ্গরাজ্যে উৎপাদিত এই ভুট্টা যৌথভাবে আমদানি করেছে দেশের শীর্ষ তিন পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান—নাহার এগ্রো গ্রুপ, প্যারাগন ও নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড।
মার্কিন দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান পৌঁছানো দুই দেশের কৃষি ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতে এই সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ প্রধানত ব্রাজিল, আর্জেন্টিনা ও মিয়ানমার থেকে ভুট্টা আমদানি করত। মার্কিন দূতাবাসের উদ্যোগ ও দ্রুত লোডিং পয়েন্ট ব্যবস্থাপনার ফলে দীর্ঘ আট বছর পর এই বাণিজ্যিক ট্রায়াল সফলভাবে সম্পন্ন হলো। আমদানিকারকদের মতে, নিয়মিতভাবে মার্কিন ভুট্টা সরবরাহ নিশ্চিত হলে পশুখাদ্যের গুণগতমান বাড়বে এবং বাজারে প্রতিযোগিতাও আরও শক্তিশালী হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়