
বিএনপির অন্যতম নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী দেশের রুগ্ন ও বন্ধ হয়ে থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।”জানা গেছে, বিশেষ করে বন্ধ পাটকল ও চিনিকলগুলো দ্রুত চালুর বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে। এসব প্রতিষ্ঠানে পূর্বে কর্মরত শ্রমিকদের বহাল রেখে উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে একদিকে শিল্প খাত সচল হয়, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ বাড়ে।তবে বেসরকারি উদ্যোক্তারা এ উদ্যোগের সঙ্গে কীভাবে যুক্ত হবেন, মালিকানা বা অংশীদারত্বের ধরন কেমন হবে—সে বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি।বন্ধ শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা২০২৪ সালের জুন মাসে সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বন্ধ শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৯৭টি। এর মধ্যে—বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর অধীন ৩৮২টিবাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর পাঁচটিবাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিএসএফআইসি)-এর ছয়টি চিনিকলবাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন (বিএসইসি)-এর চারটি কারখানাপরবর্তী সময়ে এ সংখ্যা আরও বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যদিও হালনাগাদ পরিসংখ্যান এখনো প্রকাশ করা হয়নি।সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্প খাত পুনরুজ্জীবিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।