রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

শিক্ষায় দীর্ঘমেয়াদে পরিবর্তন আনা হবে: ববি হাজ্জাজ

শিক্ষায় দীর্ঘমেয়াদে পরিবর্তন আনা হবে: ববি হাজ্জাজ

শিক্ষা খাতে পরিকল্পিতভাবে দীর্ঘমেয়াদে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘আমরা সুন্দর পরিকল্পনা করে দীর্ঘমেয়াদে সব পরিবর্তন নিয়ে আসব। আর যেসব বিষয় মীমাংসিত, সেগুলো আরও ভালো করার প্রয়োজন হলে দীর্ঘমেয়াদে পরিবর্তন করা হবে। কিন্তু হুটহাট কিছুতে আমরা হাত দিতে রাজি না।’আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সাত কলেজ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘সাত কলেজ মীমাংসিত বিষয়। এটাতে সবাই সম্মতি দিয়েছেন। শিক্ষাঙ্গন নিয়ে কোনো কিছুতে হুটহাট হাত দেব না।’তিনি আরও জানান, শিক্ষাব্যবস্থাকে স্থিতিশীল ও যুগোপযোগী করতে ধাপে ধাপে সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়